× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্য হান্ড্রেডের ড্রাফটে ২৮ বাংলাদেশি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ০৫:০০ এএম

আপডেট : ০৭ মার্চ ২০২৫ ১১:০৪ এএম

দ্য হান্ড্রেডের ড্রাফটে ২৮ বাংলাদেশি

আগামী ৫ আগস্ট শুরু হবে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ। আট দলের টুর্নামেন্টের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট ১২ মার্চ হবে। আসন্ন আসরে খেলতে নাম জমা দিয়েছেন ৬২০ ক্রিকেটার। এদের মধ্যে ইংল্যান্ডের ক্রিকেটার আছেন ২৭০ জন ও বিদেশি ৩৫০ জন। যেখানে নিবন্ধন করেছেন ২৮ জন বাংলাদেশি ক্রিকেটার।

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাম দিয়েছেন সাকিব আল হাসান। তার ভিত্তিমূল্য ১ লাখ ২০ হাজার পাউন্ড। সাকিবের পরে সবচেয়ে বেশি ভিত্তিমূল্যে নাম জমা দিয়েছেন রিশাদ হোসেন। তার ভিত্তিমূল্য ৬৩ হাজার পাউন্ড। পরের স্থানে আছেন তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস ও শেখ মেহেদী। এ তিনজনই ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে নাম তুলেছেন। এর পরে আছেন চার তরুণ তারকা তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। তাদের ভিত্তিমূল্য ৪১ হাজার ৫০০ পাউন্ড।

এর বাইরে ড্রাফটে ভিত্তিমূল্য ছাড়াই নাম দিয়েছেন ১৯ ক্রিকেটার। তারা হলেন এবাদত হোসেন,  শামীম হোসেন, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনীক, এনামুল হক বিজয়, জাকির হাসান, সাইফ হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুয়েল মিয়া ও রনি তালুকদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা