খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২২ ১৩:৫০ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২২ ১৪:০৪ পিএম
ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে এবাদত হোসেনের। ছবি সংগৃহীত
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে কিছু পরিবর্তন এসেছে। আজ দলে অভিষেক হয়েছে পেসার এবাদত হোসেনের। যিনি টেস্ট দলের নিয়মিত মুখ।
বাংলাদেশের ১৩৯তম ওয়ানডে ক্রিকেটার হলেন এবাদত। আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে ১৭ টেস্ট খেলেছেন তিনি।
এদিন দলে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমানও। ইনজুরির কারণে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। পেসার তাসকিন আহমেদ ও পেসার শরিফুল ইসলাম আজ দলে নেই।
বুধবার (১০ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হয়েছে বেলা সোয়া ১টায়।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসাইন ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ
তাদিওয়ানাশে মারুমানি, তাকুদজওয়ানাশে কাইতানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, টনি মুনিয়ঙ্গা, ব্র্যাডলি ইভান্স, তানাকা চিভাঙ্গা, ভিক্টর নিয়াউচি ও রিচার্ড গাভারা।
প্রবা/আরএম/ম.ই