প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৫:০৩ পিএম
ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মিচেল স্যান্টনারের দল। নামছে অপরিবর্তিত দল নিয়ে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পঞ্চাশ ওভারের ম্যাচটি বসবে বিকাল ৩টায়। খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। দক্ষিণ আফ্রিকা তাদের দলে এনেছে একটি পরিবর্তন। অধিনায়ক টেম্বা বাভুমা ফিরেছেন একাদশে।
আজ যারা জিতবে তারাই পাবেন ৯ মার্চের টিকিট, ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত।