× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষুব্ধ গম্ভীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৪:২২ পিএম

ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষুব্ধ গম্ভীর

দুবাইয়ের এক ভেন্যুতে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে গেছে ভারত। অথচ অন্যদলগুলোকে বার বার ভেন্যুসহ দেশও বদলাতে হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনালে ৪ উইকেটে জয়ের পর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু দলটির হেড কোচ গৌতম গম্ভীর এমন প্রশ্ন মোটেও ভালোভাবে নিতে পারেননি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। 

সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে কিনা। এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন গম্ভীর। তিনি বলেছেন, ‘যদি এই টুর্নামেন্ট পাকিস্তানেও হতো, তবু আমরা দু’জন স্পিনার নিয়ে খেলতাম। দুবাই আমাদের অতিরিক্ত সুবিধা দিচ্ছে, এই ধারণাটাই ভিত্তিহীন।’

ভারত যে সুবিধা পাচ্ছে না, সেই বিষয়ে একাধিক যুক্তিও টেনেছেন গম্ভীর, ‘প্রথম কথা হলো, এটা আমাদের জন্য ততটাই নিরপেক্ষ ভেন্যু, যতটা অন্যদের জন্য অন্য ভেন্যু। আমার তো মনেও নেই, সবশেষ কবে কোন টুর্নামেন্টে আমরা এখানে খেলেছিলাম! এই যে এত বিতর্ক চলছে যে, অন্যায্য সুবিধা এবং আরও নানা কিছু… কিসের অন্যায্য সুবিধা?’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা