প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১০:২০ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫ ১০:৪৯ এএম
রিয়ালের জয়সূচক গোলটি করেন দিয়াজ। সংগৃহীত ছবি
সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদ ডার্বি রোমাঞ্চ ছড়িয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘাম ছুটেছে রিয়াল মাদ্রিদের। দুই নগর প্রতিদ্বন্দ্বীর দেখায় টানা তিন ম্যাচ ড্র হওয়ার পর অবশেষে জিতল রিয়াল। অ্যাটলেটিকোকে মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে হারায় রিয়াল।
এদিন শুরুতেই দুর্দান্ত ১ গোলে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। তবে অ্যাটলেটিকোকে প্রায় সমান মুনশিয়ানায় জুলিয়ান আলভারেজ ফেরান সমতা। বিরতির পর শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেন ব্রাহিম দিয়াজ।
আরেক ম্যাচে পিএসভি আইন্দহোভেনকে গোলবন্যায় ভাসিয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব প্রতিপক্ষের মাঠে জিতেছে ৭-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়েছে গানাররা। নেদারল্যান্ডসে আর্সেনাল ১৩ মিনিটের মধ্যে ৩ গোল দেয়।
বিরতির পর আরও ৪টি গোল করে। চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচে এটাই সবচেয়ে বড় জয়। আর প্রতিযোগিতার যেকোনো পর্যায়ে প্রতিপক্ষের মাঠেও সবচেয়ে বড় জয় পেল আর্সেনাল।
অন্য ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলা ৩-১ গোলে ক্লাব ব্রুগের মাঠে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল। আর সিগন্যাল ইদুনা পার্কে লিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড।