× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে কলকাতার অধিনায়ক রাহানে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১৫:০১ পিএম

আইপিএলে কলকাতার অধিনায়ক রাহানে

শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংসে চলে যাওয়ায় কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে পেয়েছেন আজিঙ্কা রাহানে। পেস বোলিং অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার হবেন তার ডেপুটি।

আগের দুই আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মোট ১৭ ম্যাচ খেলা রাহানে নিলামের পর ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরেন। টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে আলো ছড়ান তিনি। দলের শিরোপা জয়ে রাখেন বড় অবদান।

কেকেআরেরর প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসুর বলেছেন, ‘আমরা ভীষণ আনন্দিত যে আজিঙ্কা রাহানের মতো একজন ব্যক্তিকে পেয়েছি, যিনি তার নেতৃত্বে অভিজ্ঞতা ও পরিপক্কতা নিয়ে আসছেন।’ 

ভারতের জাতীয় দলে রাহানের নেতৃত্বের অভিজ্ঞতা আছে। তার নেতৃত্বেই ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় টেস্ট সিরিজ জেতে ভারত।

আইপিএলে পর্দা উঠবে ২২ মার্চ। সেদিন প্রথম ম্যাচ খেলবে কলকাতা। রাহানে ব্রিগেড মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা