× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিসিবিতে পালাবদলের আভাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১৫:৩৪ পিএম

নিজ দেশে ২৯ বছর পর আইসিসি ইভেন্টের আয়োজক হয়েও কোনো ম্যাচ জেতেনি পাকিস্তান

নিজ দেশে ২৯ বছর পর আইসিসি ইভেন্টের আয়োজক হয়েও কোনো ম্যাচ জেতেনি পাকিস্তান

একেকটি বৈশ্বিক টুর্নামেন্ট আসে, শেষও হয়। তবে পাকিস্তানের ভাগ্য থাকে একই, ব্যর্থতা। ২০২৩ সালের বিশ্বকাপ, ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফিতে একই সমান্তরালে শেষ করেছে পাকিস্তান। মূলত এরপরই কাটছাঁট, যোগ-বিয়োগের খেলায় মাতে দেশটির ক্রিকেট বোর্ড। পাইকারি ধরে ছাঁটাই, নতুন নিয়োগ হয়ে ওঠে একমাত্র অস্ত্র।

বিশ্বকাপের পর অধিনায়ক-কোচ পরিবর্তন করেছিল পাকিস্তান। প্রতিবেশী দেশ ভারতে নিজেদের কোনোভাবেই মেলে ধরতে পারেনি বাবার আজমের দল। স্বেচ্ছায় সরে পড়েছিলেন তিনি। কোচকেও বাদ দেওয়া হয়। এবার আরেকটি বৈশ্বিক আসরেও তাদের অর্জন শূন্য। আয়োজক দুই দেশ হয়েও ছয় দিনের বেশি টিকতে পারেনি পাকিস্তান। এ নিয়ে জোর আলোচনা চলছে দেশটির ক্রিকেটে। কারণ রিজওয়ানদের চ্যাম্পিয়নস ট্রফিতে পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ পিসিবি। নিজ দেশে ২৯ বছর পর আইসিসি ইভেন্টের আয়োজক হয়েও কোনো ম্যাচ জেতেনি তারা।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবর, চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর আসন্ন নিউজিল্যান্ড সফরে তরুণ মুখদের প্রাধান্য দিয়ে দল সাজাতে চায় পিসিবি। আর সেজন্য ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা একঝাঁক তরুণ মুখদের ডেকে নেওয়া হয়েছে লাহোরে। এরই মাঝে তাদের সঙ্গে বৈঠকও করে ফেলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। বৈঠকে খেলোয়াড়দের ফিটনেস, স্কিল ও ডায়েট নিয়ে কথা বলেছেন। খেলোয়াড়রাও লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তাদের সীমাবদ্ধতার কথা জানান। পাকিস্তানের একাধিক গণমাধ্যমের ভাষ্য, এই তরুণদের প্রাধান্য দিয়েই আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দল সাজানোর কথা ভাবছে পিসিবি।

কারা কারা ডাক পেয়েছেন এই বৈঠকে তাদের নামও জানা গেছে। মহসিন নাকভির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আলি, আলি রাজা, আহমেদ দানিয়াল, নিসার আহমেদ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ সালমান, আফাক আফ্রিদি, আব্দুল সামাদ, সাদ মাসুদ, খাজা নাফে, মুয়াজ সাদাকাত, আরাফাত মিনহাস, মুবাশির খান, হায়দার আলি, হাসান নাওয়াজ, ফয়সাল আকরাম, তাহির বেগ ও কাসিম আকরাম।

ডাক পাওয়াদের মাঝে সদ্যসমাপ্ত বিপিএলে ছিলেন তিনজন। চিটাগং কিংস মাতিয়ে গিয়েছিলেন নাফে ও হায়দার। আর ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মোহাম্মদ আলি।

আসন্ন এই সিরিজে কারা বাদ যাচ্ছেন, এমন আলোচনায় উঠে এসেছে বেশকিছু সিনিয়র তারকার নাম। যাদের মধ্যে বাবর আজম, শাহিন আফ্রিদি ও হারিস রউফের নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। তবে পাকিস্তান ক্রিকেটের এমনসব গুঞ্জন আর আলোচনার ঠিক কতখানি বাস্তবতার মুখ দেখবে, সেটাও আরেক আলোচনার বিষয়।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা