× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা লিগা

সিংহাসনের লড়াইয়ে বার্সার বাজিমাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১২:৩৪ পিএম

গতকাল রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়ে লিগে আবারও শীর্ষে ফিরেছে বার্সা

গতকাল রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়ে লিগে আবারও শীর্ষে ফিরেছে বার্সা

এ যেন ইঁদুর-বিড়াল খেলা। লা লিগায় এই মুহূর্তে যা ঘটছে তাকে নিশ্চয়ই ভিন্ন কিছু বলার জো নেই। একবার সিংহাসন দখলে যায় তো আতলেটিকো মাদ্রিদের, পরোক্ষণে তা ভাগিয়ে নেয় বার্সেলোনা।  এক সপ্তাহের ব্যবধানে অন্তত দুইবার এমন ঘটনা দেখেছে ফুটবল বিশ্ব। 

গত সপ্তাহে আর্নে স্লটের দলকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চূড়ায় ওঠে আতলেটিকো। আড়াই ঘণ্টাও টিকেনি সিংহাসনের স্থায়িত্ব।  লামিন ইয়ামাল-রবার্ট লেভানডফস্কিদের দাপটে শীর্ষে ফিরে বার্সা। তবে গত রবিবার রাতে আতলেটিকো ক্লাবকে ১-০ ব্যবধানে হারিয়ে ফের চূড়ায় ওঠে আতলেটিকো মাদ্রিদ। এবার দিয়েগো সিমিওনদের টেনে নামাতে কাতালানদের সময় লাগল ২৪ ঘন্টা। গতকাল রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়ে লিগে আবারও শীর্ষে ফিরেছে বার্সা।

ইস্তাদিও অলিম্পিকে মাত্র ১৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল সোসিয়েদাদ। আর তা ভালোভাবে কাজে লাগায় স্বাগতিকরা। আরিৎজ এলুসতোন্দো লাল কার্ড দেখার ৮ মিনিট গোলের দেখা পায় কাতালান পরাশক্তিরা। ৪ মিনিট পর মার্ক কাসাদোর গোল ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। হান্সি ফ্লিকের দল শেষ দুটি গোলও পেয়েছে ৪ মিনিটের ব্যবধানে। ৫৬ মিনিটে রোনাল্দ আরাউহো ৩-০ করার পর ৬০ মিনিটে চতুর্থ গোলটি করেন রবার্ট লেভানডফস্কি। এবারের লিগে পোলিশ স্ট্রাইকারের গোল হলো ২১টি। চারটি কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে।

২৬ ম্যাচে ১৮তম জয় পাওয়া বার্সেলোনার পয়েন্ট ৫৭। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেটিকো। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে গতকাল বেতিসের কাছে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা