× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফএ কাপ থেকে ম্যানইউর বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১১:৪০ এএম

আপডেট : ০৩ মার্চ ২০২৫ ১১:৫০ এএম

গোলকিপার বার্ন লেনোর বীরোচিত পারফরম্যান্সে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ফুলহ্যাম

গোলকিপার বার্ন লেনোর বীরোচিত পারফরম্যান্সে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ফুলহ্যাম

গত আসরের রাজা এবার ফকির। ব্যাপারটা অনেকটা এমনই। এফএ কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবার শেষ ষোলো উতরাতে পারেনি। গত রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছে ফুলহ্যাম। গোলকিপার বার্ন লেনোর বীরোচিত পারফরম্যান্সে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে মার্কো সিলভার দল।

গত মৌসুমে একরাশ হতাশার মাঝেও ম্যানইউ ভক্তদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছিল এফএ কাপ। ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিকে হারিয়ে এ প্রতিযোগিতায় ১৩তম ট্রফি জিতেছিল তারা। অথচ তারাই কি না এবার কোয়ার্টারে উঠতে ব্যর্থ। মূলত ফুলহ্যামর গোলরক্ষক লুনো বাধার দেয়াল হয়ে দাঁড়ান ব্রুনো ফার্নান্দেসদের সামনে।

পঞ্চম রাউন্ডের এ লড়াইয়ে ম্যানইউ একের পর এক আক্রমণ করেও ফুলহ্যামের রক্ষণভাগ ও গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে ব্যর্থ হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে ফুলহ্যামের ক্যালভিন বাসি গোল করে দলকে এগিয়ে নেন। তবে ৭১ মিনিটে ব্রুনো ফার্নান্দেস গোল করে সমতা ফেরান এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।

অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম তিনটি শট দুই দলই জালে পাঠালেও ম্যানইউর চতুর্থ ও পঞ্চম শট নেওয়া ভিক্টর লিন্ডেলফ ও জোশুয়া জির্কজির প্রচেষ্টা লেনো ঠেকিয়ে দেন। অন্যদিকে, ফুলহ্যামের চতুর্থ শট থেকেই আসে জয়সূচক গোল।

এ জয়ের মাধ্যমে ফুলহ্যাম উঠে গেছে কোয়ার্টার ফাইনালে, যেখানে তারা মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি খেলবে বোর্নমাউথের মাঠে, ব্রাইটনের প্রতিপক্ষ হবে নটিংহ্যাম ফরেস্ট বা ইপসউইচ টাউন, আর অ্যাস্টন ভিলার বিপক্ষে নামবে প্রেস্টন নর্থ এন্ড। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে ২৯ মার্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা