× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় বছর পর ব্রাজিলের স্কোয়াডে নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৬:৩৭ পিএম

দেড় বছর পর ব্রাজিলের স্কোয়াডে নেইমার

আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। তাতে দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলে ফিরছেন। অন্যদিকে ৯ বছর পর সেলেসাওদের রাডারে দেখা গেছে অস্কারকে।

বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। 

নেইমার সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। ওই ম্যাচেই লিগামেন্টের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। যা তাঁকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে। চোট-জর্জর হওয়ায় সৌদি ক্লাব আল হিলালও তার সঙ্গে চুক্তি বাতিল করে।


নেইমার এরপর পাড়ি জমান শৈশবের ক্লাব সান্তোসে। এখন পর্যন্ত এই মৌসুমে ক্লাবটির হয়ে ৬ ম্যাচে ২ গোল করেছেন তিনি। ধীরে ধীরে তাঁকে ছন্দে ফিরতে দেখে দরিভালও নিশ্চয়ই খুশি হচ্ছেন। তাই তো নেইমারকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছেন তিনি।

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর খুব একটা ছন্দে নেই ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বেও সময়টা ভালো যাচ্ছে না তাদের। ১২ ম্যাচে ৫ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

বাছাইপর্বে আগামী ২১ মার্চ নিজেদের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে লড়বে সেলেসাওরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা