× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লির মেন্টর পিটারসেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৩ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৩ পিএম

দিল্লির মেন্টর পিটারসেন

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) সামনে রেখে দলের মেন্টর হিসেবে কেভিন পিটারসেনকে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। হেড কোচ হেমাং বাদানি, ডিরেক্টর অব ক্রিকেট ভেনুগোপাল রাও, সহকারী কোচ ম্যাথু মট ও বোলিং কোচ মুনাফ প্যাটেলকে নিয়ে গড়া নতুন চেহারার কোচিং স্টাফ দলে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। 

গত মৌসুম শেষে রিশাভ পান্তকে ছেড়ে দেওয়ার পর এখনও তারা নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি। এদিকে দিল্লি শিবিরে এবারই নতুন নয় পিটারসেন; ২০১৪ মৌসুমে ফ্রাঞ্চাইজিটি ছিল দিল্লি ডেয়ারডেভিলস নামে। সেই সময় দলটির অধিনায়ক ছিলেন তিনি। 

এছাড়া আইপিএলে ২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও নেতৃত্ব দেন পিটারসেন। ২০১৬ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর প্রথমবার আইপিএলে কোচিং ভূমিকায় সাবেক ইংলিশ তারকা। 

আইপিএলে আগের ১৭ মৌসুমে কেবল একবার ফাইনাল খেলেছে দিল্লি। নতুন করে শিরোপার লক্ষ্যে তারা ২৪ মার্চ পান্তের নতুন দল লক্ষ্নো সুপার জায়ান্টসের মুখোমুখি হবে দিল্লি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা