× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০ পিএম

সদ্য সমাপ্ত জাতীয় অ্যাথলেটিক্সে ৪০০ মিটারে প্রথম হয়েছেন জহির রায়হান। ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত জাতীয় অ্যাথলেটিক্সে ৪০০ মিটারে প্রথম হয়েছেন জহির রায়হান। ছবি : সংগৃহীত

চীনের নানজিংয়ে আগামী ২১-২৩ মার্চ অনুষ্ঠিত হবে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় সাবেক দ্রুততম মানব ইমরানুর রহমানকে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। ইমরান ব্যক্তিগত কারনে জাতীয় অ্যাথলেটিক্স ও বিশ্ব ইনডোর থেকে নাম প্রত্যাহার করে নেন। তাতে কপাল খুলে যায় সদ্য সমাপ্ত জাতীয় অ্যাথলেটিক্সে ৪০০ মিটারে প্রথম হওয়া জহির রায়হানের। তাকেই বিশ্ব ইনডোরে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। 

বিশ্ব ইনডোরে ১০০ মিটারে জহিরকে পাঠানোর সিদ্ধান্তে জায়গা পাচ্ছেন না দেশের বর্তমান দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। এ সিদ্ধান্ত নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলমের ভাষ্য, ‘গত বছর এশিয়ান ইনডোরে জহির রৌপ্য জিতেছে। তাই এবার বিশ্ব ইনডোরে তাকে আমরা নির্বাচিত করেছি। ইসমাইল, জহিরসহ আরো দুই একজনের ব্যাপারে আমরা চুলচেরা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছি।’

দেশ থেকে কোনো অ্যাথলেট আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করলে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ থেকে দ্রুততম মানবই প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশের অ্যাথলেটিক্সে দীর্ঘদিন এই চর্চা থাকলেও ইসমাইল ২০২১ সালে দ্রুততম মানব হয়েও টোকিও অলিম্পিকে খেলতে পারেননি। এ নিয়ে আক্ষেপ ও ফেডারেশনের সমালোচনা করায় বহিষ্কার হন। ২০২২ সাল থেকে ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান বাংলাদেশর দ্রুততম মানব হয়ে আবার আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় প্রতিনিধিত্ব করেছেন। 

এবার ইমরান জাতীয় পর্যায়ে খেলেননি। তার অনুপস্থিতিতে আবার দ্রুততম মানব হয়েও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করতে পারছেন না ইসমাইল। যদিও বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি বাংলাদেশের বর্তমান দ্রুততম মানব ইসমাইল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা