× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপে বাংলাদেশের ১৫ সোনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলংকার অনুরাধাপুরায় অনুষ্ঠিত ১২তম উন্মুক্ত আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপ-২০২৫ এ ১৫টি সোনা, ৩টি রুপা এবং ৫টি ব্রোঞ্জ পদক জিতেছে মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিযোগীরা। 

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ।

বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিস্তিন এবং শ্রীলংকার প্রায় ২ হাজার জন খেলোয়াড় অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।

কোচ মো. সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে মার্শাল আর্ট ফাউন্ডেশনের ১০ খেলোয়াড় অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।

একক কাতা, দলগত কাতা এবং কুমিতে- এই তিন ক্যাটাগরিতে অংশ নিয়েছেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিযোগীরা। একক কাতায় সোনা জিতেছে সাবেকাতুল জান্নাহ, সিদরাতুল মুনতাহা, অপূর্ব মজুমদার, রাইয়ান সিদ্দিক, ইকরামুল তাহসিম, কাজি ইসতিয়াক জোহান ও মো. আব্দুর রউফ। 

মেয়েদের দলগত কাতায় সোনা পেয়েছে করে সাবেকাতুল জান্নাহ, অর্পা মজুমদার ও সিদরাতুল মুনতাহা। ছেলেদের বিভাগে ইকরামুল তাহসিম, কাজি ইসতিয়াক জোহান ও মো: আব্দুর রউফও জিতেছে সোনা।  কুমিতে ইভেন্টে সোনা পেয়েছে সাবেকাতুল জান্নাহ, সিদরাতুল মুনতাহা, তাসফিয়া ইসলাম তানহা, অপূর্ব মজুমদার, কাজি ইসতিয়াক জোহান ও মো: আব্দুর রউফ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা