× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে তাসকিন, হৃদয়-জাকেরের উন্নতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩২ পিএম

ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে তাসকিন, হৃদয়-জাকেরের উন্নতি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে র‍্যাংকিংয়ে ভালোই উন্নতি করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এছাড়া ভারত ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানো তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক উন্নতি করেছেন ব্যাটারদের র‍্যাংকিংয়ে। 

আজ বুধবার আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে ৫২৮ রেটিং নিয়ে ৬ ধাপ এগিয়ে ৩০তম স্থানে রয়েছেন তাসকিন আহমেদ। তার ক্যারিয়ারসেরা রেটিং এবং অবস্থানের রেকর্ড এটিই। এর আগে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে জিতিয়ে ৩৩ নম্বরে উঠেছিলেন তাসকিন।

তাসকিন র‍্যাংকিংয়ে এগোলেও পিছিয়েছেন আরেক টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। বোলারদের র‍্যাংকিংয়ে ৪ ধাপ পিছিয়ে তিনি রয়েছেন তাসকিনের সাথে যৌথভাবে ৩০ নম্বরে। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আগের মতই রয়ে গেছেন ৩৬ নম্বরে। 

এদিকে ব্যাটারদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয়। ১৮ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে রয়েছেন তিনি। আর জাকের আলী অনিক এগিয়েছেন ৬৪ ধাপ, ঢুকেছেন শীর্ষ ১০০তে। জাকেরের বর্তমান অবস্থান ৯৪, রেটিং ৪২৩, যা ক্যারিয়ারসেরা।

এছাড়া পিছিয়েছেন বাংলাদেশের বাকি সব ব্যাটার। ২ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ৯ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে আছেন মুশফিকুর রহিম, ৭ ধাপ পিছিয়ে ৪৩ নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ এবং ৭ ধাপ পিছিয়ে ৭৫ নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। মিরাজ আছেন ৪র্থ স্থানে। তবে বাংলাদেশকে কাঁদানো মাইকেল ব্রেসওয়েল ২৬ ধাপ এগিয়ে রয়েছেন ১১ নম্বরে। রাচিন রবীন্দ্র এগিয়েছেন ৬ ধাপ, আছেন ১৫ নম্বরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা