× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরসালিনের বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৫ পিএম

মোরসালিনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলার শেখ মোরসালিনের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেঁজুতি বিনতে সোহেল নামের এক নারী মামলাটি করেন।

বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি শেখ মোরসালিনকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেছেন। বাদীপক্ষের আইনজীবী মো. ইশফাকুর রহমান গালিব এ তথ্য জানিয়েছেন। 

মামলার বিষয়ে সেঁজুতি বলেন, ‘আমি সংসার করতে চাই। আদালতে যৌতুকের মামলা করেছি। সুষ্ঠু বিচার চাই।’ তবে মোরসালিনের বক্তব্য পাওয়া যায়নি।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতি বিনতে সোহেলের ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোরসালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে তার পিতার বাসায় যান মোরসালিন। তখন তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে বাদিনীকে বলেন, ‘আমি খাবার খেতে আসিনি, যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি।’ 

এ সময় বাদিনীর মা-বাবা তাকে অনুরোধ করে বলেন, ‘২০ লাখ টাকা দেওয়ার কোনও সামর্থ্য নেই। পরে মোরসালিন তাদের গালাগালি ও হুমকি দিতে থাকেন।’

মামলার আবেদনে অভিযোগ করা হয়, আসামি মোরসালিন বাদীর নিকট যৌতুক চেয়েছে এবং মানসিকভাবে নির্যাতন করে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধ সংঘটিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা