× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা প্রীতি ম্যাচ

আমিরাতকে নিয়ে নার্ভাস নন আফঈদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৫ এএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৪ এএম

আমিরাতকে নিয়ে নার্ভাস নন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার। ছবি : বাফুফে

আমিরাতকে নিয়ে নার্ভাস নন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার। ছবি : বাফুফে

মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ আমিরাতের আতিথেয়তা নেবেন লাল সবুজের প্রতিনিধিরা; শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। খেলাটি সামনে রেখে গত রাতে সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে অনুশীলন করেছে পিটার বাটলারের দল। এরপর সংবাদমাধ্যমের উদ্দেশে কথা বলেছেন অধিনায়ক আফঈদা খন্দকার। প্রতিপক্ষ অচেনা হলেও তাদের বিপক্ষে খেলতে নার্ভাস নন বলে জানিয়েছেন তরুণ এ ডিফেন্ডার।

এবারই প্রথম নারী ফুটবলে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বর্তমান ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে আরব আমিরাত। তাই নতুন দলের জন্য এ লড়াই কেমন হবে, তা দেখার বিষয়।

গত রাতে সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে অনুশীলন করেছেন আফঈদা। ছবি : বাফুফে

তবে আত্মবিশ্বাসী অধিনায়ক আফঈদা। দলটিকে মোকাবিলার আগে সাহসী মনোভাব দেখিয়েছেন তিনি, ‘আমিরাত টিম সম্পর্কে ওইরকম ধারণা নেই আমাদের। কারণ, আমরা ওদের খেলা দেখতে পারি নাই। তো আমাদের কোচ যেভাবে আমাদের অনুশীলন করিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সেভাবেই আমরা মাঠে নামব। নার্ভাস লাগছে না, তবে খেলার আগে যতটুকু ভয় কাজ করে অতটুকুই।’

সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে অনুশীলন করেছেন বাংলাদেশে দলের খেলোয়াড়রা। ছবি : বাফুফে

দুবাইয়ে হবে ম্যাচটি। তবে সেখানকার ভিন্ন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় পায়নি বাংলাদেশ দল। ম্যাচের এক দিন আগে পৌঁছে মাঠের অনুশীলনও করেছে স্রেফ এক সেশন। সেখানে ট্যাকটিক্যাল বিষয়ের ওপর ফোকাস করার পাশাপাশি কোচ দলের সমন্বয় এবং ম্যাচ কৌশল নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন। তবে কন্ডিশন নিয়ে খুব একটা চিন্তিত নন আফঈদা, ‘কাল (আজ) কোচ হয়তো খেলার আগে দেখাবেন (গেম প্ল্যান)। আমরা বাংলাদেশে ছিলাম ওখানে তো সামান্য শীত ছিল, এখানে এসে দেখছি ঠান্ডা আছে, তো আবহাওয়া কোনো সমস্যা হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা