× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটকীয় লড়াইয়ে বার্সাকে রুখে দিল অ্যাথলেটিকো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২০ এএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫০ এএম

নাটকীয় লড়াইয়ে বার্সাকে রুখে দিল অ্যাথলেটিকো

সেমিফাইনালের প্রথম লেগ বসেছিল বার্সেলোনার মাঠে। অ্যাথলেটিকো শুরুতেই এগিয়ে যায় ২ গোলে। তবে বেশি সময় এগিয়ে থাকতে পারেনি। প্রথমার্ধেই ৩ গোল শোধ দেয় বার্সা। শেষ মুহূর্তে ইনজুরি টাইমের গোলে অ্যাথলেটিকো পায় ড্রয়ের দেখা।

মঙ্গলবার রাতে কোপা দেল রের ম্যাচটিতে শুরুতে ২ গোলে এগিয়ে গেলেও সেটি ধরে রাখতে পারেনি অ্যাথলেটিকো। পাগলাটে এক ম্যাচের জন্ম দেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথম ৬ মিনিটে দিয়েগো সিমিওনের দল পেয়ে যায় ২ গোল। জাল কাঁপান হুলিয়ান আলভারেজ ও আতোয়ান গ্রিজম্যান। বার্সাও তারপর চড়াও হয়ে ১৯ ও ২১ মিনিটে ফেরায় সমতা। ১টি করে গোল করেন পেদ্রি ও কুরবাসি।

বিরতির আগে ৪১ মিনিটে তৃতীয় গোল তুলে বার্সাকে আরও সুবিধাজনক জায়গায় নিয়ে যান ইনিগো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে রবের্ত লেভানডোভস্কি স্কোর ৪-২ করলে ম্যাচ ঝুঁকে পড়ে বার্সার দিকে। তবে নাটক এখানেই শেষ হয়নি।

৮৪ মিনিটে মার্কোস লরেন্তে স্কোর করেন ৪-৩। তারপর যোগ হওয়া সময়ে বাজিমাত করেন অ্যালেকজান্ডার সরলথ। তার গোলেই হার এড়ায় সিমিওনের দল। ৮ গোলের লড়াইও থামে সমতায়।

জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ায় পেদ্রি মুভিস্টারকে বলেছেন, ‘ভয়ানক ফলাফল। কারণ ৪-২ গোলে এগিয়ে ছিলাম। আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। আমাদের এসব থেকে শিক্ষা নিতে হবে। শুরুটা আমাদের মোটেও ভালো ছিল না।’

এপ্রিলের মাঝামাঝি পরের লেগে নামবে দুই দল। তার আগে লা লিগায় মার্চের ১৭ তারিখে লড়বে দুই প্রতিদ্বন্দ্বী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা