চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৭ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৮ পিএম
ভারতের ইনিংসের ২১ তম ওভারে কোহলির হাত দিয়ে বল ধরার ঘটনায় ক্ষেপেছেন গাভাস্কার
ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা। খেলা শেষ হবে, রেশ থেকে যাবে কয়েকদিন। এমনকী কয়েক সপ্তাহ। চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্ধীদের ম্যাচ শেষ হয়েছে গতকাল। এ নিয়ে এখনও আলোচনা চায়ের টেবিলে। দুদলের দূবর্লতা-ব্যর্থতা নিয়ে কথা বলছেন সাবেকরা। পাকিস্তান টিম ম্যানেজম্যান্টকে যেমন তুলোধুনো করেছেন দেশটির সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তেমনই বিরাট কোহলির একটি ঘটনায় বেজায় চটেছেন সুনীল গাভাস্কার।
দুবাইয়ে ভারতের
ইনিংসের ২১ তম ওভারের পঞ্চম বলে হারিস রউফকে কাভার এবং পয়েন্টের মাঝে ঠেলে সিঙ্গেল
নিয়ে স্বাচ্ছন্দ্যে নন স্ট্রাইকপ্রান্তে পৌঁছান কোহলি। বাবর আজম বলটা ধরতে যাবেন, এই
মুহূর্তে কোহলি বাঁ হাত দিয়ে বলটা থামিয়েছেন। কোহলির এ ঘটনা নিয়ে গাভাস্কার বলেন,
‘মিড উইকেট ফিল্ডারকে ডাইভ দিতেই হতো। কিন্তু বল চলমান অবস্থায় তার নাক গলানোর কোনো
দরকার ছিল না। সে ভাগ্যবান যে কেউ আবেদন করেনি।’
রমিজ রাজা গতকাল
গাভাস্কারের সঙ্গেই ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন। গাভাস্কার যেখানে কোহলির সম্ভাব্য
অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট নিয়ে কথা বলেছেন, রমিজ রাজা সেখানে মজা নিয়েছেন। কোহলির
এমন কাণ্ড দেখে রমিজ মুচকি হেসে বলেন, ‘তার (কোহলি) ম্যাচ সচেতনতা আসলেই অন্যরকম।’