× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪১ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২ পিএম

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পর পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ওপর রাগ ঝাড়লেন শোয়েব আখতার

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পর পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ওপর রাগ ঝাড়লেন শোয়েব আখতার

ইতিহাস পাকিস্তানের পক্ষেই ছিল। একটা সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই পাকিস্তানের জয়। কালের আবহে আস্তেধীরে সেটা পরিবর্তন হয়। এই যেমন সবশেষ ৭ দেখায়  ভারতের সঙ্গে একবারও জয় তুলতে পারেনি পাকিস্তান। গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতেও ভরাডুবি হয়েছে মোহাম্মদ রিজওয়ানদের। রোহিত শর্মাদের কাছে হারের আগেও নিজেদের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তান। ফলে টুর্নামেন্ট থেকে বাদ পড়াটা অনেকটাই নিশ্চিত হয়েছে আয়োজকদের।

দুবাইয়ে গতকাল পঞ্চাশ ওভারের ফরম্যাটকে রীতিমতো টেস্ট বানিয়ে ছাড়ে পাকিস্তান। নিজেদের ইনিংসে ৩০ ওভার পর্যন্ত রিজওয়ানদের রান ছিল ১৩০ এর নিচে। সৌদ শাকিল ও রিজওয়ানের প্রচেষ্টায় সেখান থেকে কিছুটা রানে ফিরে। শেষ পর্যন্ত ২৪১ রান রান সক্ষম হয় তারা। জবাবে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৬ উইকেটে জয় তুলে ভারত। 

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পর পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ওপর রাগ ঝাড়লেন শোয়েব আখতার।  গতকাল ভারতের কাছে হারের পর শোয়েব নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক রিলসে শোয়েব বলেছেন, ‘ভারতের কাছে হারে খুব একটা হতাশ নই। কারণ, আমি জানতাম এমনটা হবেই। আপনি পাঁচ বোলার নিয়ে খেলতে পারেন না। বিশ্বের অন্যান্য দল যেখানে ছয় বোলার নিয়ে খেলছে। আপনার দলে মাত্র দুই অলরাউন্ডার। এই ম্যানেজমেন্ট নির্বোধ। আমি সত্যিই খুব হতাশ।’

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ আরও বলেন, ‘আমি এই বাচ্চাদের দোষ দিতে পারব না (পাকিস্তানি ক্রিকেটার)। টিম ম্যানেজমেন্টের মতোই এই ক্রিকেটাররা। তারা জানে না কী করতে হবে। ইনটেন্ট ভিন্ন কিছু। তাদের রোহিত, বিরাট, শুভমানের মতো স্কিলসেট নেই। ক্রিকেটার অথবা ম্যানেজমেন্ট কিছুই জানে না। তারা কোনো রকম স্পষ্ট নির্দেশনা ছাড়াই খেলতে গেছে। তাদের কী করা উচিত, কেউ জানে না।’

২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। তাদের নেট রানরেট ‍+০.৬৪৭। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের নেট রানরেট ‍+১.২০। তারা এক ম্যাচ খেলে সেটিতেই জিতে ২ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ২ ম্যাচ হারের পর পাকিস্তানের নেট রানরেট -১.০৮৭। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা