× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তদের ব্যাটিং ধসকে ‘দুর্ঘটনা’ বলছেন নির্বাচক রাজ্জাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৩ পিএম

শান্তদের ব্যাটিং ধসকে ‘দুর্ঘটনা’ বলছেন নির্বাচক রাজ্জাক

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়কে ‘দুর্ঘটনা’ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। টাইগারদের ব্যাটিং লাইনআপ এভাবে ধসে পড়ার মতো নয় বলে মনে করেন তিনি। গতকাল শনিবার ইসলামাবাদে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। 

দুবাইয়ে গত শুক্রবার ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে তাওহীদ হৃদয় (১০০) ও জাকের আলীর (৬৮) ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ২২৮ করে টাইগাররা। যদিও শুভমান গিলের সেঞ্চুরিতে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। 

নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং ধসের কারণ হিসেবে এক প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘একটা ম্যাচ হয়ে গেছে, ৫ উইকেট পড়ে গেছে। এটা না টেনে বেড়ানোই ভালো। এটা একটা দুর্ঘটনা। আমাদের টপ অর্ডার ওয়ানডেতে এরকম নয়।’ 

বাংলাদেশের ইনিংসে টপ অর্ডারের পাঁচ ব্যাটারের মধ্যে তিন জন সৌম্য সরকার, অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম শূন্য রানে আউট হন। তবে ব্যাটারদের বাজে ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন রাজ্জাক। তিনি বলেন, ‘একটা ম্যাচ খারাপ করা মানেই দুশ্চিন্তার কিছু নেই। এটা যে কারও হতে পারে।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। এই ম্যাচের ফলাফল সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নির্ধারণ করবে। কিউইদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো হলেও বাংলাদেশও প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বিশ্বাস করেন রাজ্জাক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা