প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৩ পিএম
আকবরের কাধে লিজেন্ডস অব রূপগঞ্জের দায়িত্ব। সংগৃহীত ছবি
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দেশের ক্রিকেটারদের কাছে বহুল আকাঙ্খিত একটি নাম। বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) পর সবচেয়ে বেশি জাতীয় দলের ক্রিকেটার পাওয়া যায় কেবল এই ডিপিএলেই। যে কারণে ডিপিএল ভক্তদের কাছে সবসময়ই যোগ করে বাড়তি উন্মাদনা। আগামী মার্চের ৩ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ৫০ ওভারের টুর্নামেন্ট ডিপিএল।
আজ শনিবার এবং কাল রবিবার চলবে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। যেখানে বেশ খানিকটা এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি ইতোমধ্যেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। এর মধ্যে রয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার- সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিবরা লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে খেলবেন।
তবে দলটিকে আসন্ন ডিপিএলে নেতৃত্ব দেবেন ২০১৯ সালের যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলি। এমনটি নিশ্চিত করেছে দলটির একটি সূত্র। আকবর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও এর আগে অধিনায়কত্ব করেছেন।
তানজিদ হাসান তামিম, তৌফিক খান তুষার, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, আকবর আলী, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, টিপু সুলতান, সামিউল বসির রাতুল, সৌম্য সরকার, সাইফ হাসান।