× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৬ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৪ পিএম

বাংলাদেশের সামনে এখন কঠিন সমীকরণ

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়ে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। ভারতের কাছে ৬ উইকেটের পরাজয়ে মিনি বিশ্বকাপ খ্যাত এই আসরে সেমিফাইনালের দৌড়েই অনেকটা পিছিয়ে গেছে। তবে নাজমুল হোসেন শান্তর দলের শেষ চারে ওঠার সম্ভাবনা এখনই শেষ হয়ে যায়নি। সমীকরণ কঠিন হলেও কিছুটা আশা তো দেখতেই পারেন বাংলাদেশি ভক্ত-সমর্থকরা।

‘এ’ গ্রুপের চার দলই একটি করে ম্যাচ খেলেছে। যেখানে ভারত ও নিউজিল্যান্ড একটি করে জয় পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান হেরেছে। সমান ২ পয়েন্ট করে থাকলেও নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড, তারপরই অবস্থান ভারতের। আর বাংলাদেশ আছে তিনে। কারণ কিউইদের কাছে বাংলাদেশের চেয়েও বাজেভাবে হেরেছিল পাকিস্তান।

বাংলাদেশ গ্রুপ পর্বে আরও দুই ম্যাচ খেলার সুযোগ পাবে। রাওয়ালপিন্ডিতে আগামী ২৪ ফেব্রুয়ারিতে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।সেমিতে যেতে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে। তবে এক ম্যাচ জিতলেও সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে টাইগারদের। একই সঙ্গে রানরেটের কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে।

নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ জেতে তাহলে তাদের পয়েন্ট হবে চার। আর ভারত ও নিউজিল্যান্ড যদি আরো একটি করে ম্যাচ জেতে তাহলে তাদেরও হবে চার পয়েন্ট করে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রানরেট। 

আর বাংলাদেশ যদি এক ম্যাচ জেতে এবং সেটা হয় পাকিস্তানের বিপক্ষে, তাহলে পয়েন্ট হবে দুই। সে ক্ষেত্রে পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে হেরে নিউজিল্যান্ডকে হারালে সসমীকরণ আরো জটিল হবে বাংলাদেশের জন্য। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা