× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনা থেকে বাঁচলেন সৌরভ গাঙ্গুলী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১০ এএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৯ এএম

সড়ক দুর্ঘটনা থেকে বাঁচলেন সৌরভ গাঙ্গুলী

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বর্ধমানে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তবে ভাগ্যক্রমে সৌরভ অক্ষত আছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুরে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভের রেঞ্জ রোভার গাড়ি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সৌরভ। বৃষ্টির মধ্যে দাঁতনপুরে আচমকাই একটি ট্রাক তার গাড়িবহরের সামনে এসে পড়ে। সৌরভের গাড়ির চালক দ্রুত ব্রেক কষে প্রাথমিক বিপদ সামাল দেন।

তবে সৌরভের গাড়ির পেছনে থাকা গাড়িগুলোর চালক তাদের গাড়ি নিয়ন্ত্রণে নিতে পারেননি। যে কারণে একে একে সৌরভের গাড়ির পেছনে ধাক্কা মারতে থাকে গাড়িগুলো। এতে সৌরভের গাড়িসহ বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌরভের গাড়িতে থাকা কেউ আহত হননি। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের পাশে প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে ছিলেন সৌরভ। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বর্ধমানের উদ্দেশে রওনা হন। সেখানে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন ৫২ বছর বয়সি ভারতের সাবেক এ ওপেনার।

সৌরভের সফরসঙ্গীদের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানিয়েছে, বড়সড় দুর্ঘটনার হাত থেকেই বেঁচে গিয়েছেন সৌরভ। দাঁতনপুর থানা পুলিশের সূত্রানুসারে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সৌরভের গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা