× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ একুশে পদক গ্রহণ করবেন সাবিনারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৬ এএম

আজ একুশে পদক গ্রহণ করবেন সাবিনারা

একুশে পদক প্রদান করা হবে আজ সকাল ১১ টায়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশিষ্টজনদের পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটবল দল একুশে পদকের জন্য মনোনীত হয়েছে। 

প্রথমে নারী ফুটবল দলের ১১ জনকে পদক প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাফুফে কোন ১১ জনকে পাঠাবে তা নিয়ে বিপাকে পড়েছিল। পরে বাফুফে দলের ৩২ সদস্যকে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করে সংস্কৃতি মন্ত্রণালয়কে।

শেষ পর্যন্ত ২৩ ফুটবলার ও কোচ-কর্মকর্তাসহ বাকি ৯ জনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে মন্ত্রণালয়। এর বাইরে বাফুফে কর্মকর্তাদের জন্য পাঠানো হয়েছে ৭ টি আমন্ত্রণপত্র। 

অনুষ্ঠানে দলের সবাই আমন্ত্রণ পেলেও মঞ্চে উঠে পদক গ্রহণ করবেন শুধু অধিনায়ক সাবিনা খাতুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা