× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘গেম চেঞ্জার’ রিশাদে স্বপ্ন দেখছে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৫ পিএম

‘গেম চেঞ্জার’ রিশাদে স্বপ্ন দেখছে বাংলাদেশ

সৌম্য সরকার, তানজিম সাকিব ভালো করেই জানেন, নিজের দিনে কি করতে পারেন রিশাদ হোসেন। জাতীয় দলে আসার পর প্রমাণও দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগার স্পিনার দেখিয়েছেন ভেলকি। দুর্দান্ত স্পিনের পাশাপাশি মারকুটে ব্যাট চালানো রিশাদকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে চায় বাংলাদেশ।

সোমবার আইসিসির এক ভিডিওবার্তায় রিশাদকে নিয়ে বলেছেন অলরাউন্ডার সৌম্য, পেসার তানজিম সাকিব ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সৌম্য কোনো রাগঢাক না রেখেই রিশাদকে বলেছেন ‘গেম চেঞ্জার’ হিসেবে, ‘রিস্ট স্পিনাররা হচ্ছেন গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে।’

আইসিসির প্রকাশিত রিলসে বাংলাদেশের তরুণ পেসার সাকিব বলেন, ‘আমাদের জন্য রিশাদ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সে বল হাতে সব সময় ব্রেকথ্রু এনে দেয়। ব্যাটিংয়ে রান করেও অবদান রাখে।’

অধিনায়ক শান্তর চাওয়া রিশাদের থেকে অনেক কিছু। রিশাদের ভেলকি দেখতে তিনিও মুখিয়ে আছেন, ‘রিশাদের বোলিংভালো করলে টুর্নামেন্টে ভালো করব। আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো, সেটা আমরা জানি। রিস্ট স্পিনাররা এই টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে রিশাদের বোলিং দেখতে মুখিয়ে আছি।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে জাত চিনিয়েছিলেন রিশাদ। মাঝে বিপিএল এবং ঘরোয়া লিগেও দেখিয়েছেন দাপট। ব্যাটিংয়ে দ্রুত রান তোলা এবং বোলিংয়ে ব্রেকথ্রু দিতে পটু রিশাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত তো বলেই দিয়েছেন, ‘রিশাদ ভালো করলে দলও ভালো করবে।’ এবার রিশাদের কথা রাখার পালা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা