× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্রোহের অবসন

বাটলারের অধীনেই অনুশীলনে ফিরছেন সাবিনারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৬ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৬ পিএম

কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন অবসরের হুমকি দেওয়া সাবিনা খাতুনসহ ১৮ নারী ফুটবলার

কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন অবসরের হুমকি দেওয়া সাবিনা খাতুনসহ ১৮ নারী ফুটবলার

বিদ্রোহের পথ থেকে সরে আসলেন নারী ফুটবলাররা। গত আড়াই সপ্তাহ ধরে এক ধরণের অচলাবস্থার সৃষ্টি হয়েছির দেশের নারী ফুটবলে। পিটার বাটলার কোচ থাকলে তারা অনুশীলনে ফিরবেন না এমন ঘোষণা দেন সাবিনা খাতুনসহ সাফ শিরোপাজয়ী ১৮ জন ফুটবলার। দু পক্ষই ছিলেন তাদের দাবীতে অনড়। 

এমন একটা গুমোট পরিস্থিতির মধ্যে সুসংবাদ দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। রোববার  সংবাদ মাধ্যমে জানালেন, সভাপতি ও আমার পক্ষ থেকে মেয়েদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছিলাম। ধারাবাহিকভাবে চেষ্টা করেছি আমরা। আজকেও তাদের সাথে বসেছিলাম আমি। এখন  আমি যেটা বলতে পারি, মেয়েরা ফিরবে, ট্রেনিংয়ে ফিরবে; কিন্তু এখন ফিরবে না। কেননা, আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি।  কেননা আমরা আরব আমিরাতে যাব দুইটা ম্যাচ খেলতে। 

কিরণ জানান, ‘ক্যাম্প বন্ধ হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি। টিমও সেদিন চলে যাবে আরব আমিরাতে। এই সময়ে সিনিয়র মেয়েরাও (১৮ বিদ্রোহী ফুটবলার) চাচ্ছে একটা ছুটিতে যেতে। এরপর আবার তারা ক্যাম্পে ফিরবে এবং অনুশীলন শুরু করবেন।’ সঙ্কট দুরীকরণে রোববার বাফুফে ভবনে মেয়েদের সাথে আবার আলোচনায় বসেন কিরণ। সেখানেই বিদ্রোহীরা চুক্তিতে ও অনুশীলনে যোগ দেবেন বলে জানান কিরণ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা