× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার লিগ

মারমৌশের হ্যাটট্রিকে ম্যানসিটির দাপুটে জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৭ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৮ পিএম

মারমৌশের হ্যাটট্রিকে ম্যানসিটির দাপুটে জয়

ইংলিশ ফুটবলের ফারাও মোহাম্মদ সালাহ এই মৌসুম শেষে লিভারপুলকে বিদায় বলছেন। মিশরীয়দের চোখ এখন ওমর মারমৌশের দিকে। তাদের প্রত্যাশা যে বাড়াবাড়ি নয়, প্রথমবার ম্যানসিটির শুরুর একাদশে ডাক পেয়েই প্রমাণ করলেন তিনি। গত দুই ম্যাচে বদলি নেমে ঝলক দেখান মারমৌশ। শনিবার নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্স করলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। তার হ্যাটট্রিকে ৪-০ গোলে জয় পেয়েছে সিটিজেনরা।

মাত্র ১৩ মিনিটের ব্যবধানে নিউক্যাসেলের জালে তিনবার বল জড়ান মারমৌশ। অন্য গোলটি জ্যাক ম্যাকঅ্যাটির। এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চেলসি ও এএফসি বোর্নমাউথকে টপকে টেবিলের চারে উঠে গেলো ম্যানসিটি। আর ৪১ পয়েন্ট নিয়ে সাতে নামলো নিউক্যাসেল।

১৯তম মিনিটে মারমৌশ সিটির জার্সিতে প্রথম গোলের দেখা পান। গোলকিপার এডারসনের লম্বা পাস আটকাতে গিয়ে তালগোল পাকান নিউক্যাসেল ডিফেন্ডার কিয়েরান ট্রিপিয়ার। বল পান মিশরীয় ফরোয়ার্ড। প্রতিপক্ষ কিপার মার্ট্নি দুব্রাভকাকে এগিয়ে আসতে দেখে তার মাথার ওপর দিয়ে বল তুলে দেন। মাপা শটে বল জালে জড়াতে কোনও সমস্যা হয়নি।

পাঁচ মিনিট পর মারমৌশ ব্যবধান দ্বিগুণ করেন। ইলকায় গুন্ডোয়ানের পাসে তিনি লক্ষ্যে নিচু শট নেন। ট্রিপিয়ারের গায়ে হালকা লেগে বল ঠিকানা খুঁজে পায়। এই স্ট্রাইকার ৩৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। সাভিনিয়ো বাঁ পাশ থেকে বল দেন বক্সের মধ্যে। ফাঁকায় বল পেয়ে ১২ গজ দূর থেকে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি। নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে ম্যাকঅ্যাটি দলের চতুর্থ গোল করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা