× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সায় ফিরতে পারেন নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩৯ এএম

আবারও বার্সেলোনায় ফিরতে পারেন নেইমার। শোনা যাচ্ছে এমনই গুঞ্জণ

আবারও বার্সেলোনায় ফিরতে পারেন নেইমার। শোনা যাচ্ছে এমনই গুঞ্জণ

এ ঘাট ও ঘাট ঘুরে নেইমার এখন নিজ শহর সান্তোসের বন্দরে। সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সেখান তার আপাতত ছয় মাসের চুক্তি, পরে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। সান্তোসে দ্বিতীয় মেয়াদে মাত্র তিন ম্যাচ খেলার পরই নেইমারকে নিয়ে গুঞ্জন উঠেছে সাবেক ক্লাব বার্সেলোতে যোগ দিতে পারেন তিনি। 

স্প্যানিশ রেডিও ‘কাদেনা সার’–এর মতে, সান্তোসে ফিরে নেইমার সেই সময়ে ফিরতে চান ‘যেখানে তিনি পুরো বিশ্বের চোখে বিস্ময় জাগাতে শুরু করেন। তেমনই কিছু একটা।’ ব্রাজিলিয়ান ফুটবল ছন্দে ফিরে এমন সুখ্যাতি ফেরাতে চান, যার মাধ্যমে ২০১৩ সালের মতো করে ফের বার্সায় যোগ দিতে পারেন। 

স্প্যানিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে নেইমারের ২০১৫ সালের পারফরম্যান্স তুলে ধরা হয়েছে। ওই সময়ে তার সঙ্গে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের ‘এমএসএন’ আক্রমণত্রয়ীর দুর্দান্ত নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বার্সেলোনা। তাদের এমন দাপুটে অবস্থান ছিল পরবর্তী কয়েক মৌসুমে। তবে ২০১৭ সালে কাতালান ক্লাব থেকে দলবদলের রেকর্ডবুক তোলপাড় করে নেইমার যোগ দেন পিএসজিতে। এরপর তিনি প্যারিসের ক্লাবটিকে প্রথমবার ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তোলেন। যদিও হ্যান্সি ফ্লিকের বায়ার্ন মিউনিখ ফাইনালে তাদের তাদের হতাশায় ডোবায়।

একই ইঙ্গিত দিয়েছেন ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। নেইমারকে নিয়ে তার পোস্ট বেশ অর্থবোধক। বার্সার অনুশীলন জার্সি পরা ব্রাজিলিয়ান তারকার ছবি পোস্ট করে রোমানো ক্যাপশনে লিখেছেন, ‘বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছে কোপ।’

সান্তোস ছেড়ে ২০১৩ সালে বার্সায় যোগ দিয়েছিলেন নেইমার। চার মৌসুম সেখানে থেকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতে ২০১৭ সালে দলবদল ফির বিশ্ব রেকর্ড গড়ে যোগ দেন পিএসজিতে। মজার বিষয়, তারপর থেকেই নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন শোনা গেছে। আল হিলালে যোগ দেওয়ার পর কিছুদিন এই গুঞ্জন বন্ধ ছিল। বেতন কমিয়ে সান্তোসে ফেরার পর শুরু হলো আবারও। তবে কে জানে, এবার দুয়ে দুয়ে চার মিলতেও পারে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা