× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

ভারতের দল নির্বাচনে প্রশ্ন তুললেন অশ্বিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮ পিএম

ভারতের দল নির্বাচনে প্রশ্ন তুললেন অশ্বিন

চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। পাকিস্তান আয়োজক দেশ হলেও ভারতীয় দল খেলবে দুবাইয়ে। ইতোমধ্যেই ঘোষিত হয়েছে টিম ইন্ডিয়ার ১৫ জনের দল। যেখানে রোহিত শর্মার দলে রাখা হয়েছে পাঁচ স্পিনার। কিন্তু মরুর দেশে স্পিনাররা অতীতে সেভাবে নজর কাড়তে পারেননি। তাই বৈশ্বিক ইভেন্টে পাঁচ স্পিনার নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ পরের দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টে ১৫ জনের দলে পাঁচ স্পিনার রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দলের সঙ্গে দুবাই উড়ে গিয়েছেন অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা।

এহেন ভারতীয় দল নির্বাচন নিয়ে অশ্বিনের দাবি, অকারণে বেশি স্পিনার রেখেছেন নির্বাচকরা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না দুবাইতে খেলা, অথচ কেন এতজন স্পিনার। পাঁচজন স্পিনার নেওয়া হয়েছে। আর এদিকে যশস্বী জয়সোয়ালকেই বাদ দেওয়া হলো। হ্যাঁ, এটা ঠিক যে, যেকোনো টুর্নামেন্টে দলের সঙ্গে তিন-চারজন স্পিনার থাকে। কিন্তু দুবাইয়ে পাঁচজন স্পিনারের মানে সত্যিই বুঝতে পারছি না। আমার মনে হয়, দু-একজন কম স্পিনার নিলেও চলত।’

নিজের যুক্তির পক্ষে ব্যাখ্যাও দিয়েছেন অশ্বিন, ‘দুবাইতে কি বল আদৌ টার্ন করে? সম্প্রতি আইএল টি-২০-তেও আমরা দেখেছি, দুবাইতে বল বিশেষ ঘুরছে না। ফলে দল অনায়াসেই ১৮০ রান তাড়া করে ফেলছে। তাই সব মিলিয়ে টিম কম্বিনেশনটা আমার বিশেষ পছন্দ হয়নি।’

অশ্বিনের মতে, কুলদীপ এবং বরুণ ভয়ংকর স্পিন জুটি। কিন্তু সে ক্ষেত্রে জাদেজা কিংবা অক্ষরকে বাইরে রাখাও সম্ভব নয়। কারণ সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছেন তারা। তবে ভারত চার স্পিনার নিয়ে প্রথম একাদশ সাজালে বাদ পড়বেন এক পেসার। যা দলের জন্য বিশেষ লাভজনক হবে না বলেই মনে করছেন অশ্বিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা