প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০১ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৭ পিএম
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘জাতীয় স্টেডিয়াম’ করা হয়েছে। ছবি- আলী হোসেন মিন্টু
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম, ঢাকা করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারিছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে,উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।’
প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ জাতীয় স্টেডিয়াম, ঢাকা করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপণের অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক, স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত স্টেডিয়ামটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন। রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠানও এই স্টেডিয়ামে হয়েছে। ক্রিকেট-ফুটবল এখানে ভাগাভাগি করে হতো। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল। এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।