× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিতকে সরিয়ে নতুন অধিনায়ক খুঁজছে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩০ পিএম

টেস্টের নেতৃত্ব পাকাপাকিভাবে হারাতে পারেন রোহিত— সংগৃহীত ছবি

টেস্টের নেতৃত্ব পাকাপাকিভাবে হারাতে পারেন রোহিত— সংগৃহীত ছবি

আঙুলে গোনা সময়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বড় খবর দিয়েছে ভারতের সংবাদসংস্থা পিটিআই। তাদের দাবি, আট জাতির টুর্নামেন্টের পরই রোহিত শর্মাকে টেস্টের নেতৃত্ব থেকে সরিয়ে দেবে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিষয়টি আপাতত পাকা বলেই জানিয়েছে পিটিআই।

রোহিতের অধীনে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে ভারত। বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের লড়াই। সেই মঞ্চ শুরুর আগেই পিটিআই দাবি করেছে সাদা পোশাকের নেতৃত্বে রোহিতের বাদ পড়তে যাচ্ছে। বিসিসিআই নাকি নতুন অধিনায়ক খুঁজেও পেয়েছে।

টেস্টের নেতৃত্ব থেকে রোহিত শর্মা যে বাদ পড়তে যাচ্ছে, তা অনেকটা অনুমেয়। টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যর্থতা, ঘরের মাঠে নাকানিচুবানি এবং বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হতশ্রী দশায় রোহিতকে দুষছেন অনেকে। ভারতের মিডিয়া তখন জানিয়েছিল, রোহিতকে না বলে দিয়েছে বোর্ড। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এরমাঝে, পিটিআই দাবি করেছে নেতৃত্বে রোহিতের বদলে জশপ্রিত বুমরাহকে বেছে নিয়েছে টিম ইন্ডিয়া। জুন মাসে আগামী টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে পাকাপাকিভাবে নেতৃত্ব দেবেন বুমরাহ।

রোহিতের খারাপ ফর্ম বেশ কিছুদিন ধরেই চলছে। বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রান পাননি। অস্ট্রেলিয়ার মাটিতে বসা সিরিজেও একই ছবি ছিল। সঙ্গে ছিল রোহিতের ব্যাটিং পজিশন বার বার বদল করায় বিতর্ক। এতে বোর্ড কর্তারা বেশ বিরক্ত বলে খবর। রোহিতের টেস্ট ভবিষৎও তাতে পড়ে শঙ্কায়।

সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, ভারতের পরের টেস্টে একাদশেই থাকবেন না রোহিত। এমন সময় এই খবর সামনে এলো, যখন রোহিত রান পেলেন এবং কিছুদিন আগে জানিয়েছেন অবসরের কোনও পরিকল্পনা নেই। তবে রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারত। আজ তারা দুবাইয়ের পথে রওয়ানাও হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা