× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা সরাসরি দেখবেন যেভাবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪২ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা সরাসরি দেখবেন যেভাবে

দীর্ঘ ৮ বছর পর মাঠে ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাইয়ে শুরু হবে হাইব্রিড মডেলের এই আসর। এর আগেই মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বৈশ্বিক এই আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এ ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে। ডিজিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা।

তবে টিভিতে খেলা দেখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নর ভাষায় সরাসরি খেলা উপভোগ করতে পারবেন সমর্থকরা। স্টার স্পোর্টের চ্যানেলগুলো এবং স্পোর্টস ১৮ তে এসব ভাষায় খেলা সম্প্রচারিত হবে। তাছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম আইসিসি টিভিতে ৮০টি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকরা। 

চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। তাছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন। টফি অ্যাপ ও ওয়েবসাইটেও সরাসরি সম্প্রচার করা হবে। রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ থেকে সরাসরি জানা যাবে প্রতিটি ম্যাচের খবরাখবর।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত, নিউজিল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সাথে গ্রুপ-এ’র চতুর্থ দল হলো বাংলাদেশ। গ্রুপ-বি’তে আছে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নামার আগে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা