× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা আইসিসির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৯ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা আইসিসির

দুয়ারে কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাইয়ে শুরু হবে হাইব্রিড মডেলের এই আসর। এর আগেই ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্টের প্রাইজমানি। জয়-পরাজয় ছাপিয়ে অংশগ্রহণকারী আট দলকে দেওয়া হবে মোটা অংকের পুরস্কার। সবমিলিয়ে ২০১৭ সালে সবশেষ আসর থেকে এবারের মোট পুরস্কার মূল্য ৫৩ শতাংশ বেশি।

শুক্রবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাজয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার । ফাইনালে হেরে যাওয়া দল পাবে ১.১২ মিলিয়ন ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দল দু’টি পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। অংশ নেওয়া আটটি দলকেই ১ লাখ ২৫ হাজার ডলার করে দেবে আইসিসি। গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া দলগুলোর জন্যেও থাকবে পুরস্কার। 

শুধু তাই নয়, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলো পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। সপ্তম এবং অষ্টম স্থানে থাকা দলগুলো পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। এ ছাড়া প্রতিটি ম্যাচের জয়ী দলকে দেওয়া হবে ৩৪ হাজার ডলার। 

উল্লেখ্য, ১৯৯৬ সালে শুরু হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। এই প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ২০১৭ সালের সর্বশেষ আসরে ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। এবার ৮টি দলকে দুটি গ্রুপ করা হয়েছে। সব দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। এরপর ৯ মার্চ মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা