× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্রিদেশীয় সিরিজ

রেকর্ড জয়ের পর রিজওয়ানের স্বস্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৭ এএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪১ এএম

প্রোটিয়াদের বিপক্ষে জয়ের পথে অধিনায়ক রিজওয়ান ও সহ-অধিনায়ক সালমান আগা ২৬০ রানের জুটি গড়েছেন। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি।

প্রোটিয়াদের বিপক্ষে জয়ের পথে অধিনায়ক রিজওয়ান ও সহ-অধিনায়ক সালমান আগা ২৬০ রানের জুটি গড়েছেন। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি।

পাকিস্তানের সামনে একটিই পথ ছিলÑজয়। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের টিকিট কাটতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মোহাম্মদ রিজওয়ানদের। গতকাল করাচি স্টেডিয়ামে স্বাগতিকরা সেটা তো করেছেই, সাক্ষী হয়েছে বেশ কয়েকটি রেকর্ডের।

এদিন প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা তুলেছিল ৫ উইকেটে ৩৫২ রান। পাকিস্তান আগে কখনও সাড়ে তিন শ রান তাড়া করতে না পারলেও এদিন সেটা পেরেছে। ৬ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় তুলেছে তারা; যা পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

জয়ের পথে অধিনায়ক রিজওয়ান ও সহ-অধিনায়ক সালমান আগা ২৬০ রানের জুটি গড়েছেন। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। পেছনে পড়ে গেছে ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে মোহাম্মদ ইউসুফ ও শোয়েব মালিকের ২০৬ রানের জুটি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে রিজওয়ানকে সাড়ে তিন শ রান তাড়া বিষয়ে জিজ্ঞাসা করা হলে পাকিস্তান অধিনায়ক প্রথমে শুকরিয়া জ্ঞাপন করেন। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে।’ এরপর তিনি আরও বলেন, ‘আমরা তাদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। তবে ক্লাসেন (৮৭ রান) সেটা সাড়ে তিন শতে নিয়ে গেল। ম্যাচের বিরতিতে খুশদিল শাহ বলছিল, এ রকম রান আমরা আগেও তাড়া করেছি। কেউ কেউ বলল ৩৪০ রানও তাড়া করেছি আমরা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা