× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তিম মুহূর্তের নাটকীয়তায় লিভারপুলের হতাশা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৩ এএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০২ এএম

শেষ মুহূর্তে গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে

শেষ মুহূর্তে গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে

সূচি অনুযায়ী গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা ছিল লিভারপুল-এভারটন ম্যাচ। ঝড়ের কারণে ম্যাচটি পেছানো হয়েছিল। অবশেষে গতকাল রাতে গুডিসন পার্কে মাঠে গড়ায় মার্সিসাইড ডার্বি; যাতে লিভারপুল এগিয়ে থেকেও ২-২ ব্যবধানে মাঠ ছেড়েছে। দ্য রেডসদের হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও মোহাম্মদ সালাহ। এভারটনের হয়ে গোল করেছেন বেতো ও জেমস তারকোস্কি।

এদিন মাঠ ছাড়ার আগে সংঘর্ষে জড়ান দুই দলের খেলোয়াড়রা। লাল কার্ড দেখেছেন চারজন। লিভারপুলের হয়ে কার্টিস জোন্সের পাশাপাশি লাল কার্ড দেখেছেন কোচ আর্নে স্লট ও সহকারী কোচ সিপকে হালশফ। আর এভারটনের হয়ে লাল কার্ড দেখেছেন আবু দলাই দুকুরে।

এভারটনের মাঠে বেতোর গোলে মাত্র ১১ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। তবে ১৬ মিনিটে সালাহর গোলে সমতায় ফেরেন অতিথিরা। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। বিরতির পরও চোখে চোখ রেখে খেলতে থাকে তারা। একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছেও সুবিধা করতে পারেনি কোনো পক্ষ। তবে লিভারপুলের আক্ষেপ কমে ৭৩ মিনিটে। দারুণ ফিনিশিংয়ে গোল করে লিভারপুলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সালাহ।

২-১ ব্যবধান নিয়ে ম্যাচ শেষ দিকে পৌঁছে। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে বদলে যায় চিত্রনাট্য। একেবারে শেষ মুহূর্তে গোল করেন তারকোফস্কি। ভিএআর বেশ সময় নিয়ে পরীক্ষানিরীক্ষা করেই গোলের সিদ্ধান্ত দেন রেফারি। এরপর ম্যাচ শেষে অবশ্য দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষেও জড়িয়ে পড়েন। এ ড্রয়ের পর ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই থাকল লিভারপুল। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা