× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়া শিবিরে আরেক বড় ধাক্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৩ এএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৪ এএম

অস্ট্রেলিয়া শিবিরে আরেক বড় ধাক্কা

ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার তারকা মিচেল স্টার্ক ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টে থাকবেন না। তারকা পেসারের সিদ্ধান্তের সম্মান জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে বড় ধাক্কা খেয়েছে অজি ব্রিগেড।

স্টার্কের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। এবার স্টার্কের সরে দাঁড়ানোয় ১৫ সদস্যের স্কোয়াডে বড় পরিবর্তন আনতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

স্টার্ক, কামিন্স ও হ্যাজলউড অস্ট্রেলিয়া পেস ইউনিটের শক্তিশালী স্তম্ভ। পাশাপাশি মার্শ ও স্টয়নিস (অবসর) পেস বোলিং অলরাউন্ডার। অর্থাৎ ফ্রন্টলাইন পেস আক্রমণ ছাড়াই টুর্নামেন্টে অংশ নেবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন শন অ্যাবট, বেন ওয়ারশুইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন ও তানভীর সাংগা। কুপার কনোলি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন।

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারে, বেন ওয়ারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংগা, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা