× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিক্রি হয়ে যাচ্ছে গুজরাট টাইটানস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৫ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৭ পিএম

বিক্রি হয়ে যাচ্ছে গুজরাট টাইটানস

আইপিএল ২০২৫ শুরুর আগেই গুজরাট টাইটানসের মালিকানায় বড় পরিবর্তন আসতে চলেছে। যদিও দলটি সম্পূর্ণ বিক্রি হচ্ছে না, তবে অধিকাংশ শেয়ার নতুন মালিকের হাতে চলে যাবে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, এবার যুগ্ম মালিকানায় আইপিএলে অংশ নেবে গুজরাট টাইটানস।  

জানা গেছে, আহমেদাবাদভিত্তিক প্রতিষ্ঠান টরেন্ট গ্রুপ গুজরাট টাইটানসের ৬৭ শতাংশ শেয়ার কিনে নিতে চলেছে। যদিও এই শেয়ার কেনাবেচার চূড়ান্ত মূল্য এখনও নির্ধারিত হয়নি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদনও এখনো মেলেনি, তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কাজ এগিয়ে চলছে।

ধারণা করা হচ্ছে, আইপিএল ২০২৫ শুরুর আগেই মালিকানা হস্তান্তর চূড়ান্ত হবে। বর্তমানে দলটির মালিকানা রয়েছে সিভিসি ক্যাপিটালসের হাতে। 

২০২১ সালে তারা ৫৬২৫ কোটি টাকা ব্যয়ে গুজরাট ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণ করেছিল। একই সময়ে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এরপর ২০২২ সাল থেকে আইপিএলে ১০ দলের প্রতিযোগিতা শুরু হয়, যেখানে গুজরাট টাইটানসও যুক্ত হয়। ২০২১ সালে আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে ছিল টরেন্ট গ্রুপও।

গুজরাট টাইটানস ২০২২ সালে আইপিএলে অভিষেক করেই চ্যাম্পিয়ন হয়েছিল। পরের বছর, ২০২৩ সালে দলটি আবারও ফাইনালে উঠেছিল, তবে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। ২০২৪ সালে ৮ নম্বরে থেকে আসর শেষ করে টাইটানসরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা