× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

সেন্টার উইকেটে সৌম্যদের অনুশীলন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৩ পিএম

জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে মিরপুরে অ্যাকাডেমি মাঠে অনুশীলন করেন সৌম্য-তানজিদরা— ছবি: আ. ই. আলীম

জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে মিরপুরে অ্যাকাডেমি মাঠে অনুশীলন করেন সৌম্য-তানজিদরা— ছবি: আ. ই. আলীম

চ্যাম্পিয়নস ট্রফির আগে আর ওয়ানডে খেলবে না বাংলাদেশ। টি-টোয়েন্টির আবহ থেকে ক্রিকেটারদের বের করে আনতে তাই জোর প্রস্তুতি মিরপুরে। গতকাল দুপুর থেকে শুরু হওয়া অনুশীলনে একাডেমি মাঠে নিজেদের ব্যাটিং-বোলিং ঝালিয়ে নেন সৌম্য-মোস্তাফিজরা। পরে মূল মাঠের সেন্টার উইকেটে ফ্লাডলাইটের আলোয় চালান প্রস্তুতি।

আগামী বৃহস্পতিবার রাতে দুবাই রওনা দেওয়ার আগে মিরপুরে পাঁচ দিনের অনুশীলনে প্রস্তুতির ঘাটতি রাখছে না টাইগাররা। এদিন অবশ্য বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার অনুপস্থিত ছিলেন। সন্ধ্যা পর্যন্ত মাঠে দেখা যায়নি নাজমুল হোসেন শান্তকে। তবে মাঠে নির্দেশনা দিয়েছিলেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন।

বিপিএল ফাইনাল শেষে দুদিন আগে থেকেই অনুশীলন শুরু করে দল। চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটারকে নিয়ে পুরোদমে কাজ শুরু করেছেন সিমন্স-সালাহউদ্দিন। সোমবার স্কোয়াডে না থাকা কয়েকজন ক্রিকেটারকেও অনুশীলনে দেখা গেছে। মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মৃত্যুঞ্জয় চৌধুরী ছিলেন মাঠে। নেট বোলার হিসেবে দলের প্রস্তুতিতে সহায়তা করছেন তারা।

সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় ঝালিয়ে সেন্টার উইকেটে লম্বা সময় ব্যাটিং করেছেন তানজিদ তামিম, সৌম্য সরকার ও জাকির আলীরা। এর আগে একাডেমি মাঠে বোলিং শানিত করেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। বিকালে বেশ খানিকটা সময় নাহিদদের সঙ্গে কোচ ফিল সিমন্সকে কথা বলতে দেখা যায়।

এদিন, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিকালে চোট পান সৌম্য। মৃত্যুঞ্জয় চৌধুরীর বাউন্সার সামলাতে গিয়ে আঙুলে বল লাগে এই বাঁহাতি ওপেনারের। পরে ব্যথায় মাটিতে বসে পড়েন এবং কাঁদতে কাঁদতে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। সৌম্যর চোট নিয়ে শঙ্কা জাগলেও সন্ধ্যায় তা মিটে গেছে। ফ্লাডলাইটের আলোতে ব্যাটিং করেছেন সৌম্য। কোচ তালহা জুবায়েরের অধীনে এ সময় ব্যাটিং করেন তানজিদ তামিম, জাকের ও সৌম্য। বোলিং ঝালিয়ে নেন তাসকিন, রানা ও তানজিম সাকিব।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে শান্তরা পাচ্ছেন পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা