× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে হামজা-ফাহামেদুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১২ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৩ পিএম

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে হামজা-ফাহামেদুল

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ৩৮ জন ফুটবলারকে ডেকেছেন হাভিয়ের কাবরেরা। জাতীয় দলের স্প্যানিশ কোচের তালিকায় জায়গা করে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী। চমক হিসেবে আছেন ফাহামেদুল ইসলাম।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। ইতালি প্রবাসী ফাহামেদুলকে পরখ করতে চান কোচ। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসিওর হয়ে খেলা ফাহামেদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে। তবে বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি দেন খুব কম বয়সে।হামজা জাতীয় দলে থাকবেন, তা জানা গিয়েছিল আগেই।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে এশিয়ান কাপ বাছাইপর্বের শুরু। ম্যাচটি হবে মেঘালয়ের শিলংয়ে। ৩৮ সদস্যের দলে হামজা ও ফাহামেদুল প্রথমবার ডাক পেয়েছেন বাংলাদেশ দলে।

ঘোষিত দলে কাবরেরা পাঁচজন গোলরক্ষক রেখেছেন। দশজন করে ফরোয়ার্ড ও মিডফিল্ডার এবং  তেরো জন রক্ষণের তারকা রেখেছেন।

বাংলাদেশের প্রাথমিক দল:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান, মেহেদি হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।
ডিফেন্ডার : মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান শান্ত।
মিডফিল্ডার : হামজা চৌধুরী, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম, ইমন শাহরিয়াহ, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহামেদুল ইসলাম।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা