× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএ২০ লিগে চ্যাম্পিয়ন এমআই কেপটাউন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৪ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৯ পিএম

এসএ২০ লিগে চ্যাম্পিয়ন এমআই কেপটাউন

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০-তে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এমআই কেপটাউন। গতকাল শনিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে আফগান তারকা রশিদ খানের নেতৃত্বাধীন দলটি।

টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে এমআই কেপটাউন। লক্ষ্য তাড়ায় ১৮.৫ ওভারে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় সানরাইজার্স ইস্টার্ন কেপ। বল হাতে ঝলক দেখিয়ে ম্যাচসেরা কিউই পেসার ট্রেন্ট বোল্ট। আর অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্টসেরা সানরাইজার্সের মার্কো জানসেন।

কেপটাউনের ইনিংসে কনর এস্টারহুইজেন ২৬ বলে ৩৯, ডিওয়াল্ড ব্রেভিস ১৮ বলে ৩৮, রায়ান রিকেল্টন ১৫ বলে ৩৩, রসি ফন ডার ডুসেন ২৫ বলে ২৩ এবং জর্জ লিন্ডে ১৪ বলে ২০ রান করেন। সানরাইজার্সের হয়ে ২টি করে উইকেট নেন মার্কো জানসেন, রিচার্ড গ্লিসন ও লিয়াম ডাওসন।

১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংস শুরু থেকেই ধুঁকতে থাকে সানরাইজার্সের ব্যাটাররা। ২৫ বলে সর্বোচ্চ ৩০ রান করেন জন অ্যাবেল। টনি ডি জর্জি ২৩ বলে ২৬ এবং ক্রিস্টান স্টাবস ১৫ বলে ১৫ রান করলেও বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এমআই কেপটাউনের হয়ে কাগিসো রাবাদা ২৫ রানে ৪ উইকেট নেন।  ট্রেন্ট বোল্ট ও জর্জ লিন্ডের শিকার ২টি করে।

অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেলেন আফগান লেগস্পিনার রশিদ খান। ২০১৭ সালে নিজ দেশের শাগিজা ক্রিকেট লিগে  অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন হলেন এবারই প্রথম। এছাড়া এই আসরেই ডোয়াইন ব্রাভোকে ছাড়িয়ে টি-টোয়েন্টির সফলতম বোলার হয়ে গেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা