প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২০ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২২ পিএম
‘মনু লঞ্চ রেডি, কাপ রেডি তো?’Ñ ফাইনাল ম্যাচ দেখতে এমন প্ল্যাকার্ড নিয়ে মাঠে এসেছিলেন ফরচুন বরিশালের এক সমর্থক। আরেক দর্শক তো কর্কশিট দিয়ে খেলনা লঞ্চই বানিয়ে নিয়ে আসেন। তাদের সবার আবদার ছিল একটাই, ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হলে এবার ট্রফি নিয়ে যেতে হবে বরিশালে।
গতকাল শুক্রবার চিটাগং
কিংসকে ফাইনালে হারিয়ে টানা দুবার বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এই আনন্দ
ভাগাভাগি করতে আগামীকাল রবিবার ট্রফি নিয়ে বরিশালে যাচ্ছেন তামিম ইকবালরা। তবে বরিশালের উদ্দেশে
কখন যাবেন, কতক্ষণ থাকবেন, কোথায় ভক্তদের সঙ্গে শিরোপা নিয়ে উদযাপন করবেন, তা জানা
যায়নি।
এর আগে ব্যাক
টু ব্যাক শিরোপা জিতে বরিশালবাসীকে আশা পূরণের বার্তা দেন তামিম। ফাইনালের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা
গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে
আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য।’
এদিকে বরিশালের
টিম ম্যানেজমেন্ট থেকে জানা গেছে, ক্রিকেটাররা ফ্লাইট রিজার্ভ করে যাবেন এবং চলে আসবেন।
সেখানে দুই ঘণ্টার মতো থাকতে পারেন তামিমরা। ফলে দক্ষিণাঞ্চলের মানুষ যে ক্রিকেট নায়কদের
সামনে পেয়ে উচ্ছ্বসিত হবে, সেটি আর না বললেও চলে।