প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৬ পিএম
ফাইনাল জেতাট পর ট্রফি হাতে ফরচুন বরিশাল। প্রবা ফটো
টানা দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। প্রতিযোগিতার ইতিহাসে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এমন সাফল্য আছে। তৃতীয় দল হিসেবে এই গৌরব অর্জন করায় বেশ খুশি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
ফাইনাল জয়ের পর বেশ উচ্ছ্বসিত বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা ফরচুন গ্রুপ। তারই নমুনা দেখা গেল খেলোয়াড়দের বাড়তি বোনাসে। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন-১৬ উপহার দিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

দেশের একটি সংবাদমাধ্যমকে মোবাইল ফোন উপহার দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানান, 'খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরমাঝে আইফোন ১৬ পৌঁছে দেয়া হয়েছে।'
বিপিএলে এবার চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছে বরিশাল। আর রানারআপ হওয়া চিটাগাং কিংসের জন্য ছিল দেড় কোটি টাকার আর্থিক পুরস্কার।