× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

রিয়ালের বিপক্ষে নকআউট ম্যাচ সামনে রেখে ম্যানসিটিতে পরিবর্তন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৮ পিএম

অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিকে স্কোয়াডে রেখেছে  ম্যানচেস্টার সিটি। সংগৃহীত ছবি

অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিকে স্কোয়াডে রেখেছে ম্যানচেস্টার সিটি। সংগৃহীত ছবি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচ সামনে রেখে দলে পরিবর্তন এনেছে ম্যানচেস্টার সিটি। ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিকে স্কোয়াডে রেখেছে তারা।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর প্লে অফে অবশ্য খেলতে পারবেন না রদ্রি। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। ২৮ বছর বয়সী এই ফুটবলারকে তাড়াহুড়া করতে বারণ করেছেন তিনি।

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় সরাসরি জায়গা করে নিতে পারেনি ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। প্রাথমিক পর্বের পয়েন্টের ভিত্তিতে ২২তম হয়েছে ইংলিশ জায়ান্টরা। আর শিরোপাধারী রিয়াল প্লে অফে জায়গা করে নিয়েছে একাদশ স্থানে থেকে।

গত দুইবারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে দুই লেগের প্লে অফে। আগামী মঙ্গলবার ম্যানসিটির মাঠে হবে প্রথম লেগ। ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে।
নকআউট পর্বের জন্য শুক্রবার পরিবর্তিত দল ঘোষণা করেছে পেপ গার্দিওলার সিটি। রদ্রি ছাড়াও মিশরীয় ফরোয়ার্ড ওমার মার্মাউশ, স্প্যানিশ মিডফিল্ডার নিকো গনসালেস ও উজবেকিস্তানের ডিফেন্ডার আব্দুখোদির কুজানভকে দলে রেখেছে তারা। এই তিনজনকেই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চুক্তিভুক্ত করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

সম্প্রতি ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া ব্রাজিলের ডিফেন্ডার ভিতো হেইসকে অবশ্য এই স্কোয়াডে রাখা হয়নি। ১৯ বছর বয়সি ফুটবলারকে ক'দিন আগে পালমেইরাস থেকে ৩ কোটি ৫০ লাখ ইউরোতে দলে টানে সিটি।
গত সেপ্টেম্বর থেকেই হাঁটুর চোটে ভুগছেন রদ্রি। এবারের ব্যালন ডি’অর জয়ীর অনুপস্থিতিতে মাঠের পারফরম্যান্সে বেশ ভুগছে সিটিও। এই স্প্যানিশ মিডফিল্ডারকে চলতি মৌসুমেই পাওয়া নিয়ে শঙ্কা আছে।

রিয়ালের বিপক্ষে তো নিশ্চিতভাবেই তাকে পাবে না ম্যানসিটি। তবে মার্মাউশ, গনসালেস ও কুজানভকে পাওয়া যাবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা