× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

ফাইনাল শেষে কার হাতে উঠল কী পুরস্কার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৬ এএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৯ এএম

ফাইনাল শেষে কার হাতে উঠল কী পুরস্কার। ছবি : আ. ই. আলীম

ফাইনাল শেষে কার হাতে উঠল কী পুরস্কার। ছবি : আ. ই. আলীম

তুমুল আলোচনা-সমালোচনা ও রেকর্ডের জন্ম দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। সাত দলের ৪০ দিনব্যাপী প্রতিযোগিতায় চূড়ান্ত সাফল্য পেয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে জিতে নিয়েছে টানা দ্বিতীয় শিরোপা। দলীয় সাফল্যের বাইরে এবারের বিপিএলে পারফরম্যান্সের সুবাদে ব্যক্তিগতভাবেও পুরস্কার পেয়েছেন ছয়জন ক্রিকেটার।


মেহেদী হাসান মিরাজ : ব্যাট-বল দুই বিভাগেই সমান পারফর্ম করায় মিরাজের হাতেই উঠেছে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার। খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে না পারলেও ব্যক্তিগতভাবে কীর্তি গড়েছেন তিনি। ব্যাট হাতে ১৪ ইনিংসে ৩৫৫ রান ও বোলিংয়ে শিকার করেছেন ১৩ উইকেট। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে মিরাজ ১০ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছেন।


মোহাম্মদ নাইম শেখ : খুলনার আরেক ক্রিকেটার মোহাম্মদ নাইম শেখ বিপিএলজুড়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কারটি উঠেছে তার হাতে। এবারের বিপিএলে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫১১ রান করেন তিনি। ফাইনালের আগেই তার সর্বোচ্চ রান সংগ্রহের জায়গাটি মোটামুটি পাকাপোক্ত ছিল। সেরা ব্যাটার হয়ে নাইমের হাতে উঠেছে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।


তাসকিন আহমেদ : এবারের বিপিএলে ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর এ পেসার পেলেন ৫ লাখ টাকা।

মুশফিকুর রহিম : চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কারটি জিতেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। যদিও মাঝে আঙুলে চোট থাকায় একাধিক ম্যাচে উইকেটকিপিংয়ে ছিলেন না তিনি। তবু আসরজুড়ে উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন মুশফিক। পেয়েছেন ৩ লাখ টাকা।


তানজিদ হাসান তামিম : এবারের আসরে বলার মতো পারফর্ম করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। তবে ব্যাট হাতে ব্যক্তিগতভাবে ঠিকই সফল ছিলেন দলটির ওপেনার তানজিদ হাসান তামিম। ১২ ইনিংসে  টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করেছেন। ফলে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটি উঠেছে ছোট তামিমের হাতে। এ কীর্তি গড়ে তানজিদ তামিম ৩ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা