× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল ফাইনাল

ইমন-নাফি তাণ্ডবে চিটাগংয়ের বড় পুঁজি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৮ পিএম

ফরচুনদের দুর্ভাগ্যের কারণ হয়েছিলেন নাফি ও ইমন— ছবি: আ. ই. আলীম

ফরচুনদের দুর্ভাগ্যের কারণ হয়েছিলেন নাফি ও ইমন— ছবি: আ. ই. আলীম

বিপিএলের কোয়ালিফাইয়ারে ফরচুন বরিশালের বিপক্ষে ১৪৯ রান তুলতে পেরেছিল চিটাগং কিংস। সেই রান হেসেখেলেই পেরিয়ে যায় বরিশাল। তবে ফাইনালে লক্ষ্যটা আরেকটু কঠিন। পারভেজ হোসেন ইমন আর খাজা নাফের সঙ্গে গ্রাহাম ক্লার্কের তাণ্ডবে ২০ ওভারে চিটাগংয়ের সংগ্রহ ৩ উইকেটে ১৯৪ রান। যা টপকাতে পারলে বিপিএলে রেকর্ড গড়বে তামিম ইকবালের দল

মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা ফয়সালার দিনে ব্যাটিংয়ে আমন্ত্রণ পায় চিটাগং। এরপর থেকেই তাণ্ডব।  কাইল মায়ার্সদের একপাশে হতাশায় ডুবিয়েছেন খাজা নাফি, অপরপাশে ইমন। পাওয়ার প্লেতে আসে ষাটোর্ধ্ব রান। কিংসের ওপেনিং জুটি থামে ১২১ রানে। তাতেই নাকানিচুবানি খেয়েছে বরিশাল। 

ইমন-নাফির ব্যাটে আসা ১২১ রানের উদ্বোধনী জুটি বিপিএলের ফাইনালে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। এর আগে ফাইনালে শতরানের উদ্বোধনী জুটি দেখা যায়নি। সর্বোচ্চ রানের জুটিটি গতবছর বরিশালের হয়ে গড়েছিলেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। ৭৬ রানের সেই জুটি আজ ভেঙেছেন ইমন-নাফি। 

পাকিস্তানের ব্যাটার নাফি থামেন ৬৬ রান করে। ৪৪ বলের ইনিংসটি সাজান ৭ চার ও তিন ছক্কায়। এরপর ইমনের সঙ্গে যোগ দেন গ্রাহাম ক্লার্ক। ২৩ বলে বরিশালের বোলারদের ওপর চালান রোলারকোস্টার। ২ চার ও তিন ছক্কায় আনেন ৪৪ রান।

বাকি সময়ের পুরোটাতে ইমনের গল্প। স্কোরবোর্ডে রান দুইশর কাছাকাছি নিতে ইমন অপরাজিত থাকেন  ৭৮ রানে। ৫০ বলের ইনিংস সাজান চার ছক্কা ও ছয় চারে। ১৫৯.১৮ স্ট্রাইকরেটে ব্যাট চালান ইমন। উইকেটের জন্য ধুঁকতে থাকা বরিশাল শেষদিকে লাগাম টেনে ধরে কিংসের। 

মোহাম্মদ নবী ৪ ওভারে ২১ রান খরচায় নেন একটি উইকেট। বাকিদের সবাই বিলিয়েছেন দেদারছে রান। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে চিটাগং থামে ১৯৪ রানে। তবে কিংসের জন্য কাজ সেরে রেখেছেন ইমন-নাফি। এবার বোলারদের পালা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা