× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আতিফের কণ্ঠে চ্যাম্পিয়নস ট্রফির থিম সং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম

আতিফের কণ্ঠে চ্যাম্পিয়নস ট্রফির থিম সং

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর বাকি আছে ১১ দিন। প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা বইছে পাকিস্তানে। হওয়াটাই যে স্বাভাবিক; কেননা ২৯ বছর পর প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশটি।

সাধারণত এ ধরনের টুর্নামেন্টের জন্য আলাদা করে থিম সং বানিয়ে থাকে আয়োজক দেশ। ব্যতিক্রম হয়নি এবারও। চ্যাম্পিয়নস ট্রফির থিম সং ‘জিতো বাজি খেল কে’ প্রকাশ করেছে আইসিসি। যে গানে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীত শিল্পী আতিফ আসলাম। থিম সং নিয়ে আতিফ আসলাম বলেন, ‘আমার ক্রিকেট খুব ভালো লাগে এবং ছোটবেলা থেকে আমি ফাস্ট বোলার হতে চেয়েছিলাম। খেলাটির প্রতি ভালোবাসা ও বোঝাপড়ার কারণে আমি দর্শকদের উদ্দীপনা, উচ্ছ্বাস ও অনুভূতিগুলোর সঙ্গে একজন ভক্ত হিসেবে গভীরভাবে সম্পৃক্ত। আবেগে ভরপুর ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম। এ কারণেই চ্যাম্পিয়নস ট্রফির থিম সংয়ের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।’

এদিকে চলতি মাসের ১৯ তারখি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা