× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোপে টেকেনি রাজনৈতিক নেতাদের চিঠি, আফগানদের বিপক্ষে খেলবে ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫১ পিএম

ধোপে টেকেনি রাজনৈতিক নেতাদের চিঠি, আফগানদের বিপক্ষে খেলবে ইংল্যান্ড

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডকে ক্রিকেট ম্যাচ না খেলতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠি দিয়েছিল ১৬০ জন ব্রিটিশ রাজনীতিবিদ। তাদের দাবি ছিল, আফগানিস্তানে নারী অধিকার খর্ব হচ্ছে, তাই তাদের ছেলেদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলা উচিত হবে না। কিন্তু সেই চিঠি আমলে নেয়নি ইসিবি। ইংলিশ বোর্ড নিশ্চিত করেছে তারা ম্যাচ খেলবে।

রাজনীতিবিদদের এমন দাবির পথে যে ইসিবি হাটবে না সেটি আগেই জানা গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ের পর ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন বিবৃতিতে বলেন, ‘আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বেশি অর্জন (নারীদের খেলার সুযোগ তৈরি করা) সম্ভব। আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য তাদের জাতীয় ক্রিকেট দলই অন্যতম আনন্দের উৎস। তাই আমরা নিশ্চিত করছি যে, আমরা এই ম্যাচটি খেলবো।’

ইসিবির পক্ষ থেকে জানানো হয়, সরকারের সঙ্গে আলোচনা করেছে বোর্ড এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি অন্যান্য অংশীদারদের মতামত নিয়েছে। আফগান নারী খেলোয়াড়দের সহযোগিতার জন্য তহবিল বরাদ্দ এবং একটি শরণার্থী নারী ক্রিকেট দল গঠনের বিষয়ে পদক্ষেপ নিতে তারা আইসিসিকে চাপ দেবে।

ইসিবি চেয়ারম্যান বলেন, ‘ক্রিকেট সম্প্রদায় আফগানিস্তানের সব সমস্যার সমাধান করতে পারবে না। কিন্তু আমরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাই, যাতে আমরা আফগান নারীদের পাশে দাঁড়াতে পারি।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বি-গ্রুপে আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। এই গ্রুপে আফগানদের অন্য প্রতিপক্ষ হলো দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা