প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৫ পিএম
শিরোপার মঞ্চ প্রস্তুত। সন্ধ্যায় ফরচুন বরিশালের বিপক্ষে নামবে চিটাগং কিংস। তবে এই ম্যাচে আলিস আল ইসলামকে ঘিরে দুশ্চিন্তা দেখা দিয়েছে কিংসদের শিবিরে। জানা গেছে, চোটে ভুগছেন রহস্য স্পিনার। আজ ৬টায় শুরু হওয়া ফাইনালে তার খেলা নিয়েও আছে শঙ্কা।
খুলনার বিপক্ষে শেষ ওভারে নাটকীয়ভাবে চিটাগাংকে জেতানো আলিস পায়ে চোট পেয়েছেন। সেই চোট এখনও পুরোপুরি সারেনি। ফলে তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে দলের সূত্রের খবর, আলিসের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। তাকে দলে রেখেই শিরোপাযুদ্ধে নামতে চায় কিংসরা।
আলিসকে মাঠে নামার আগে সারিয়ে তুলতে কাজ করছে দলটির মেডিকেল বিভাগ। তবে এর জন্য কোনো ঝুঁকি নিতে আগ্রহী নয় ফ্র্যাঞ্চাইজিটি।