× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাহনীর প্রধান কোচের দায়িত্বে হান্নান সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪০ পিএম

আবাহনীর প্রধান কোচের দায়িত্বে হান্নান সরকার

হান্নান সরকার জানিয়েছিলেন কোচিংয়ে ফিরতে চান। তাই কদিন আগেই বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন নতুন পেশায়। ঘরোয়া লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর কোচ হিসেবে নতুন কাজ শুরু করলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।  

আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে কাজ শুরু করবেন ৪২ বর্ষী হান্নান। খালেদ মাহমুদ সুজনের জায়গায় ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন জাতীয় দলের সাবেক পেসার তারেক আজিজ খান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করছেন হান্নান সরকার। বিসিবির চাকরি ছাড়া প্রসঙ্গে হান্নান বলেছিলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।’

তবে হুট করেই নয়, বিসিবির সঙ্গে আগে থেকে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন হান্নান, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।’

নির্বাচক ক্যারিয়ারে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে ২০২০ যুব বিশ্বকাপ এবং ২০২৩ ও ২০২৪ সালে দুটি যুব এশিয়া কাপ জিতেছেন হান্নান। এ ছাড়া এর আগে তিনি কাজ করেছেন বিপিএলের রাজশাহী ফ্র্যাঞ্চাইজির (২০১২, ১৩, ১৬ ও ১৭ মৌসুমে) সহকারী কোচ এবং ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচ হিসেবে। এ ছাড়া তিনি বিসিবির এইচপি (হাই-পারফরম্যান্স) ইউনিট, এনসিএল, বিসিএলেও কোচিং করিয়েছেন। কোচিং ক্যারিয়ার শুরুর আগে ২০১০–১১ সালে বিসিবির লেভেল ১-২ দুটি কোর্স করেছিলেন হান্নান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা