প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৯ পিএম
পাকিস্তানের ফুটবলে ফের কালো ছায়া নেমে এসেছে। সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে না পারায় পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা।
বিশ্ব ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে ফিফার বাধ্যবাধকতা মেনে পিএফএফ তাদের সংশোধিত সংবিধান গ্রহণে ব্যর্থতার কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
২০১৭ সাল থেকে এনিয়ে পাকিস্তান ফুটবল ফেডারেশন তৃতীয়বার ফিফার নিষেধাজ্ঞায় পড়লো। সংস্থাটি আরও জানিয়েছে, পিএফএফ ফিফা ও এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধানের অনুমোদন দিলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিকের ধারণা, বিশ্ব ফুটবল সংস্থা ও পাকিস্তান ফুটবলের নবনির্বাচিত কংগ্রেসের মধ্যে অচলাবস্থা বিরাজমান থাকায় এই শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে।